ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

তারেক রহমানকে মির্জা ফখরুলের শুভেচ্ছা

ads

নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।


এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদসহ দলটির কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দুটিতেই জয় পান। বেসরকারি ফলাফলে দেখা যায়, ঢাকা-১৭ আসনে তিনি পেয়েছেন ৬০ হাজার ২১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ২৪ হাজার ৫২৪ ভোট।


এ ছাড়া বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

ads
ads
ads

Our Facebook Page